News Flash

  • Home
  • প্রধান খবর
  • দাঁতালের তান্ডবে আতঙ্ক বাঁকুড়ায়! পৃথক দু”টি হাতির হানায় মৃত্যু মহিলা-সহ দু”জনের
Image

দাঁতালের তান্ডবে আতঙ্ক বাঁকুড়ায়! পৃথক দু”টি হাতির হানায় মৃত্যু মহিলা-সহ দু”জনের

বাঁকুড়া, ১১ জানুয়ারি (হি.স.): বাঁকুড়ায় পৃথক দু”টি হাতির হানায় একই রাতে প্রাণ গেল এক মহিলা সহ-দু’জনের। মৃত দু”জনের নাম মঙ্গল বাউড়ি (৪৫) এবং তুলসী বটব্যাল ( ৬৫)।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত সংগ্রামপুর গ্রামে। মঙ্গলবার রাতে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে স্থানীয় বাঁধকানা বাজারে যান মঙ্গল। ওষুধ কিনে বাড়ি ফেরার পথে পথে বাঁধকানা জঙ্গলে দিঘির পাড়ে একটি হাতি তাঁকে আক্রমণ করে। সেখানেই প্রাণ হারান তিনি। রাস্তার ধারে একটি সর্ষের ক্ষেত থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে বড়জোড়া থানার খাঁড়ারি অঞ্চলের ঝরিয়া গ্রামে হাতির হানায় মৃত্যু হয়েছে তুলসী বটব্যাল নামে এক মহিলার। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে হানা দিয়ে ওই মহিলাকে বাড়ির বাইরে টেনে এনে পায়ে থেঁতলে দেয় একটি দাঁতাল হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তুলসীর। বড়জোড়া এবং বেলিয়াতোড় থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। একই রাতে পৃথক দুটি জায়গায় হাতির হানায় মৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top