News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের জন্যই ভারত জোড়ো যাত্রা : রাহুল গান্ধী
Image

ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের জন্যই ভারত জোড়ো যাত্রা : রাহুল গান্ধী

ফতেহগড় সাহিব, ১১ জানুয়ারি (হি.স.): হরিয়ানার পর এবার পঞ্জাবে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রা। মঙ্গলবার গেরুয়া পাগড়ি পরে রাহুল গান্ধীকে দেখা গিয়েছিল অমৃতসরের স্বর্ণমন্দিরে। আর বুধবার সকালে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যান পঞ্জাবের ফতেহগড়ের গুরুদ্বারা ফতেহগড় সাহিবে। মাথায় লাল পাগড়ি পরে গুরুদ্বারায় প্রার্থনা করেছেন রাহুল গান্ধী।

ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার প্রাক্কালে রাহুল গান্ধী এদিন বলেছেন, “তাঁরা একটি জাতিকে অন্য জাতির বিরুদ্ধে, একটি ভাষাকে অন্য ভাষার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছে। তাঁরা দেশের পরিবেশ নষ্ট করেছে। আমরা ভেবেছিলাম দেশকে একটি ভিন্ন পথ দেখাতে হবে – ভালবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের। তাই আমরা এই যাত্রা শুরু করেছি।” রাহুল গান্ধী বলেছেন, “আমরা ভেবেছিলাম এই যাত্রা ভারতের সবচেয়ে বড় সমস্যাগুলি যেমন ঘৃণা, হিংসা, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি উত্থাপন করবে এবং এসবের বিরুদ্ধে লড়াই করবে।”

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “এই যাত্রায় আমরা দীর্ঘ বক্তৃতা দিই না। এই যাত্রা কথা বলার নয়, কথা শোনার। আমরা সকাল ৬টায় ঘুম থেকে উঠি, প্রায় ২৫ কিলোমিটার হাঁটি এবং ৬-৭ ঘন্টা সকলের কথা শুনি। এরপরে, আমরা ১০-১৫ মিনিটের জন্য নিজেদের মতামত রাখি। এই যাত্রার চেতনা হল ‘শ্রবণ করা’।” পরে বক্তৃতা শেষে ফতেহগড় সাহিব থেকে শুরু হয় পদযাত্রা।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top