News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের যান দুর্ঘটনায় কল্যাণপুরের গুরুতর আহত তিন, জিবিতে স্থানান্তরিত
Image

ফের যান দুর্ঘটনায় কল্যাণপুরের গুরুতর আহত তিন, জিবিতে স্থানান্তরিত

কল্যানপুর, ১০ জানুয়ারি।। কল্যাণপুরে আবারো যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন। ঘটনা সোমবার রাতে কল্যাণপুর থানাধীন গৌরাঙ্গটিলা এলাকায়। আহত ব্যক্তিরা হল যোগেন্দ্র দাস (৬০), অখিল দাস (২৯) এবং বিশ্বলক্ষ্মী দেববর্মা (৬২)। 

এদিন রাত সাড়ে দশটা নাগাদ খোয়াই থেকে টিআর০৬-২৯০৮ নম্বরের একটি অটোরিকশা কল্যাণপুরের উদ্দেশ্যে আসছিল। খোয়াই-তেলিয়ামুড়া সড়কের গৌরাঙ্গটিলা এলাকায় আসতেই বেপোয়ারা গতির অটোরিকশা রাস্তায় উল্টে যায়। তাতে তিন যাত্রী গুরুতর অভাবে আহত হন। কল্যাণপুর ফায়ার সার্ভিসের গাড়ি অকুস্থলে পৌঁছে আহত যাত্রীদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। পুলিশ দুর্ঘটনা গ্রস্থ অটো গাড়িটিকে আটক করলেও চালক পলাতক বলে জানা গেছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top