News Flash

  • Home
  • খেলা
  • দীর্ঘ ফুটবল জীবনের ইতি টানলেন কর্ণেন্দু
Image

দীর্ঘ ফুটবল জীবনের ইতি টানলেন কর্ণেন্দু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। দীর্ঘ ফুটবল জীবনের ইতি টানলেন একসময়ের রাজ্যের সেরা ফুটবলার কর্ণেন্দু দেববর্মা। ১৯৯৪ সালে জুয়েলসের হয়েই ১৩ বছর বয়সে ফুটবল মাঠে আত্মপ্রকাশ হয়েছিলো ওই মাঝমাঠের ফুটবলারটি। প্রায় ২৯ বছর পর জুয়েলস অ্যাসোসিয়েশনের হয়েই নিজের ফুটবল জীবনের সমাপ্তি ঘটালেন কৃষি দপ্তরে কর্মরত ওই ফুটবলারটি। ফুটবল থেকে অবসর নিলেন মাঠ ছাড়ছেন না। এখন ফুটবলার তৈরীর দিকে নজর দেবেন মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আবছা চোখে একথাই জানালেন। অ্যাসোসিয়েশনের একসময়ের তারকা ফুটবলার তথা বর্তমান কোচ কর্ণেন্দুকে সম্মান জানাতে পিছপা হননি জুয়েলস কর্তারাও। খেলা শেষে মাঠেই সম্মান জাননা হয় কর্ণেন্দুকে। তুলে দেওয়া হয় স্মারক। মানস ব্যানার্জির ছাত্র কর্ণেন্দু আগরতলার প্রায় সব ক্লাবের হয়েই খেলেছেন। ত্রিপুরার হয়ে প্রায় ২২ টি জাতীয় আসরে অংশ নিয়েছিলেন।গোল করেছেন প্রায় ১৭ টি। এদিন ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের শেষ ম্যাচে ১০ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন কর্ণেন্দু। শেষ ১০ মিনিটে বুড়ো পায়ের ভেলকিতে মাতালেন মাঠ। শেষে কর্ণেন্দু বলেন,”যে ক্লাবের হয়ে ফুটবলজীবন শুরু করেছিলাম সেই ক্লাবের হয়ে শেষ করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ কর্তাদের কাছে। এখন আমার লক্ষ্য ফুটবলার তৈরী করা। তা মাথায় রেখেই কাজ করে যাবো”।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top