News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্য হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ক্ষোভে ফুঁসছেন ক্ষতিগ্রস্তরা
Image

বন্য হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ক্ষোভে ফুঁসছেন ক্ষতিগ্রস্তরা

তেলিয়ামুড়া, ১০ জানুয়ারি।। বন্য দাতাল হাতির তান্ডব অব্যাহত তেলিয়ামুড়ায়!তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন চাকমাঘাট মানিক দেবনাথ পাড়া এলাকায় মানুষ আতঙ্কে রয়েছেন। চলতি মাসের ৬ তারিখ মানিক দেবনাথ পাড়া এলাকায় বন্য দাতাল হাতি প্রবেশ করে তান্ডব চালিয়ে ভেঙে ফেলে এলাকার বেশ কয়েকটি বাড়িঘর এবং কৃষকদের সঞ্চয় করে রাখা ধান লন্ডভন্ড করে নষ্ট করে দেয়। আবারো একই ঘটনা ঘটল।

সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ মানিক এলাকায় বন্য দাতাল হাতি প্রবেশ করে তান্ডব চালাতে থাকে এবং এলাকার মানুষজনদের প্রানে মারার চেষ্টা করে বন্য হাতির দল। সেই সময় এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয় বনদপ্তরের সঙ্গে। যোগাযোগ করার পরেও হাতির তান্ডব চলাকালীন সময় বনকর্মীদের  দেখা পাওয়া যায়নি মানিক দেবনাথপাড়া এলাকায়। রাত প্রায় দশটা নাগাদ বন কর্মীরা এলাকায় আসে। কিন্তু গভীর রাত প্রায় ৩টা নাগাদ আবারও বন্য হাতি এলাকায় প্রবেশ করে তান্ডব চালাতে শুরু করে। বন্য দাতাল হাতি এলাকায় ঘুরে ঘুরে তান্ডব চালাতে শুরু করে এবং এলাকার বেশ কয়েক বাড়িঘর ভেঙে ধান সহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে দেয়।

এলাকাবাসীর অভিযোগ, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না কোন রকমের সাহায্য সহযোগিতা। যদি আগামী দিনও এরকমটা চলতে থাকে তাহলে এলাকাবাসীরা আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top