News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৫০টি আসনে জয়ী হবে বিজেপি, জোর গলায় দাবি ডা: মানিক সাহার
Image

৫০টি আসনে জয়ী হবে বিজেপি, জোর গলায় দাবি ডা: মানিক সাহার

আগরতলা, ১০ জানুয়ারি।। নিজ বিধানসভা কেন্দ্র ৮ টাউন বড়োদোয়ালী এলাকায় দ্বিতীয় দিনে ডোর টু ডোর  প্রচারে বের হন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৫০ টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। 

মঙ্গলবার নিজ বিধানসভা কেন্দ্র ৮ টাউন বড়োদোয়ালী এলাকায় বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আগরতলা পুর নিগমের ২৩ নং ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেন বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান। 

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রয়েছে মানুষের। দেশকে সুরক্ষিত রাখার পাশাপাশি বিভিন্ন দিশায় কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। তাতে মানুষ খুশী। তাই মানুষের জন্য কাজ করার স্বার্থে আগামী দিনে আরো বেশী সংখ্যায় ভোট নিয়ে বিজেপি এই রাজ্যে ক্ষমতাসীন হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। ৬০ টি বিধানসভার মধ্যে ৫০ টি আসন বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top