News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক লক্ষ বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ করেননি অসমের মুখ্যমন্ত্রী : এনএসইউআই পর্যবেক্ষক
Image

এক লক্ষ বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ করেননি অসমের মুখ্যমন্ত্রী : এনএসইউআই পর্যবেক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। অসমে ১ লক্ষ বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ করেননি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তাই, ত্রিপুরার বেকারদের প্রলোভনে পা না দেওয়ার জন্য সাবধান করেছেন এনএসইউআই পর্যবেক্ষক নীহার সাইকিয়া। আজ সাংবাদিক সম্মেলনে তাঁর সাথে বসেই ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা নিয়ে সুর চড়িয়েছেন এনএসইউআই প্রদেশ সভাপতি সম্রাট রায়।

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নিবার্চনকে সামনে রেখে সর্বভারতীয় এনএসইউআই সভাপতির নেতৃত্বে পর্যবেক্ষক হিসেবে রাজ্যে এসেছেন নীহার সাইকিয়া। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ এনএসইউআই-র সভাপতি সম্রাট রায় বলেন, রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে পড়াশুনা লাটে উঠেছে। কলেজগুলিতে চলছে সন্ত্রাস। মহাবিদ্যালয়ে চলছে চাঁদার জুলুমবাজী। তাই ছাত্র ও যুবকরা আসন্ন নির্বাচনে বিজেপিকে সমর্থন করবে না।

এদিন নীহার সাইকিয়া অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে তীব্র ভাষায় বিষোদ্গার করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা অসমের বেকারদের আশ্বাস দিয়েছিল ১ লক্ষ চাকরি দেবেন। কিন্তু এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরন করেননি। তাই ত্রিপুরার ছাত্রছাত্রীরা সতর্ক হোন।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top