News Flash

Image

বরপেটারোডে সংগঠিত গুলিকাণ্ডে জড়িত তিন অভিযুক্ত গ্ৰেফতার

বরপেটা (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : বরপেটারোডে সংগঠিত গুলিকাণ্ডের সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে পুলিশ গ্ৰেফতার করেছে৷ ধৃত তিন অভিযুক্তকে যথাক্রমে বরপেটারোডের বালাভিটা গ্রামে শ্ৰীধর মণ্ডল, চেঙেলিয়ার আবু তাহের এবং কলহভাঙার বাসিন্দা খুশি সূত্ৰধর বলে পরিচয় পাওয়া গেছে৷

গত শুক্ৰবার ৬ জানুয়ারি সন্ধ্যা নাগাদ বরপেটারোড শহরের বুকচিরে ধাবিত ৩১ নম্বর জাতীয় সড়কের কলহভাঙায় সংগঠিত হয়েছিল গুলিচালনার ঘটনা৷ বরপেটারোড কলহভাঙার মেসার্স রাধেকৃষ্ণ হাৰ্ডওয়ার নামে একটি বাণিজ্যিক প্ৰতিষ্ঠানে চার দুৰ্বৃত্ত ঢুকে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে নগদ ৫০ হাজারের বেশি টাকা লুট করে নিয়ে পালিয়ে গিয়েছিল৷

দুটি মোটর বাইকে এসেছিল চার জনের দুৰ্বৃত্ত দলটি৷ ঘটনার পর দুর্বৃত্তদের ধরতে ব্যাপক অভিযান চালায় বরপেটারোড পুলিশ৷ পুলিশের তদন্তকারী অফিসার জানান, ঘটনার মূল মাস্টারমাইন্ড শ্ৰীধর মণ্ডলকে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে গ্রেফতার করা হয়েছে৷ সেদিন ব্যবহৃত পিস্তলও ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে৷ পাশাপাশি বাণিজ্যিক প্ৰতিষ্ঠান থেকে লুট করে নেওয়া ৫০ হাজারের মধ্যে ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার তাদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে, জানান তিনি৷ ঘটনার সঙ্গে জড়িত চতুর্থ দুৰ্বৃত্তকে শীঘ্রই জালে তোলা হবে বলে জানান তিনি৷

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top