News Flash

  • Home
  • খেলা
  • স্বামী বিবেকানন্দ ক্লাবের ক্যারামে দ্বিমুকুট অনুপের
Image

স্বামী বিবেকানন্দ ক্লাবের ক্যারামে দ্বিমুকুট অনুপের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। রাজধানীর শহর দক্ষিনাঞ্চলের স্বামী বিবেকানন্দ ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে ক্যারাম প্রতিযোগিতায় অনুপ দত্ত চৌধুরী দ্বিমুকুট পেয়েছেন। প্রাইজমানি এই ক্যারাম প্রতিযোগিতায়

অনুপ সিঙ্গেলস ও ডাবলস্ উভয় বিভাগে খেতাব দখল করেন। আসরের সিঙ্গেলসে রানার্স হন রাজেশ দেববর্মা। ডাবলসে চ্যাম্পিয়ন অনুপের সাথে জুটি ছিলেন রাজু দাস। রানার্স হন সঞ্জয় দেববর্মা ও দেবাশীষ চক্রবর্তী জুটি। আসরের চীফ আম্পায়ার ছিলেন জয়ন্ত কুমার দাস। সিঙ্গেলসে ৩২ জন ও ডাবলসে ১২টি জুটি অংশ নেয়।

এদিকে, হীরক জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে বিবেকানন্দ জন্মজয়ন্তীর লক্ষ্যে আবৃত্তি ও বসে আঁকো প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ বিবেকানন্দের উপর সঙ্গীত প্রতিযোগিতা হবে। ১১ জানুয়ারি হবে যোগাসন প্রতিযোগিতা। পরে ১২ জানুয়ারী সকাল থেকে নানা অনুষ্ঠানের পর সন্ধ্যায় বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের পুরষ্কার তুলে দেয়া হবে। পরে ১৩ জানুয়ারি হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবে “মেঘবালিকা”।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top