News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু হল রুবেলা টিকাকরণ
Image

ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু হল রুবেলা টিকাকরণ

ঝাড়্গ্রাম, ৯ জানুয়ারি ( হি. স.) : সোমবার থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু হল রুবেলা টিকাকরণ। এদিন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক শহরের স্কুল গুলিতে এই টিকাকরণ শুরু হয়। নয় মাস বয়স থেকে ১৫ বছর বয়সী শিশু ও ছেলে,মেয়েদের এই টিকা দেওয়া হবে।এদিন রুবেলা টিকাকরণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ঝাড়গ্রামের কেকেআই ইন্সটিটিউশন থেকে।

এখানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেল শাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা ,ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো, ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ সহ প্রমুখ। ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে তিন ভাবে টিকা করণ কর্মসুচি চলবে।প্রথমত মেডিক্যাল কলেজ হাসপাতাল, সুপারস্পেশালিটি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়া হবে। এছাড়া বিভিন্ন স্কুল গুলিতে দেওয়া হবে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি থেকে শিশুদের দেওয়া হবে।জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে জেলায় মোট হাম রুবেলা টিকা দেওয়া হবে ২ লক্ষ ৮৪ হাজার। এরমধ্যে নয় মাস থেকে পাঁচ বছর বয়সী ৮৯ হাজার জন রয়েছে। এদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে।জানা গিয়েছে নিজেদের শিশুদের নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাতে অভিভাবকরা যান সেই জন্য প্রচার চালানো হবে স্বাস্থ্য দফতর থেকে।এদিন ঝাড়গ্রাম,গোপীবল্লভপুর এক ব্লক সহ বিভিন্ন ব্লকে টিকাকরন হয়।
এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা বলেন ” এদিন থেকে শুরু হল হাম রুবেলা টিকা দেওয়া । এটা চলবে।ছুটির দিন ছাড়া রোজ এই রুবেলা টিকা করন কর্মসুচি চলবে। “

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top