News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১২ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে পুথিবা লাই হারুবা উৎসব
Image

১২ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে পুথিবা লাই হারুবা উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ রাজধানীর অভয়নগরস্থিত পুথিভা দেবতা মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুথিবা লাই হারুবা উৎসব৷ ১২ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় ঐতিহ্যবাহী পুথিবা লাই হারুবা উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ উপস্থিত থাকবেন মণিপুরের মহারাজা লেইসাম্বা সানাচোবা, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, মন্ত্রী রামপদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, মেয়র-ইন-কাউন্সিল হিরালাল দেবনাথ সহ অন্যান্যরা৷ সোমবার অভয়নগরস্থিত পুথিভা দেবতা মন্দিরে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পুথিবা ওয়েলফেয়ার কালচার সোসাইটির সম্পাদক দিপক কুমার সিংহ৷ উৎসবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মনিপুরি সম্প্রদায়ের ছেলে মেয়েদের সম্মাননা জানানো হবে৷

Releated Posts

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026

গাড়ির তেলের ট্যাংকিতে লুকিয়ে ১৪২ বোতল এস কফ পাচারের চেষ্টা, পুলিশের জালে চালক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: গাড়ির তেলের ট্যাংকির মধ্যে লুকিয়ে নেশাজাতীয় কফ পাচারের অভিযোগে একটি গাড়ি আটক করেছে বাইজালবাড়ি থানার…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top