News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ফেব্রুয়ারির মধ্যে পৃথক জেলা গঠনে কোনও পদক্ষেপ গ্রহণ না করলে ডিমা হাসাওয়ে আন্দোলন, হুঙ্কার
Image

ফেব্রুয়ারির মধ্যে পৃথক জেলা গঠনে কোনও পদক্ষেপ গ্রহণ না করলে ডিমা হাসাওয়ে আন্দোলন, হুঙ্কার

হাফলং (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : পূর্বতন উত্তর কাছাড় পার্বত্য জেলা তথা বর্তমান ডিমা হাসাও জেলাকে দুভাগ করে দুটি পৃথক জেলা গঠনের দাবিতে পুনরায় আন্দোলন শুরু করার হুঙ্কার দিয়েছে ইন্ডিজেনাস পিপলস্ ফোরাম।

আজ সোমবার ইন্ডিজেনাস পিপলস্ ফোরামের নেতারা হাফলং কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই হুঙ্কার দিয়েছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক এল লিমা কেভম বলেন, দীর্ঘদিন থেকে ডিমা হাসাও জেলাকে দ্বিখণ্ডিত করে দুটি পৃথক জেলা গঠনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকার পৃথক জেলা গঠনের ইস্যুতে পদক্ষেপ গ্রহন করছে না বলে অভিযোগ উত্থাপন করে এল লিমা কেভম বলেন, ২০১০ সালে প্রয়াত তরুণ গগৈয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার উত্তর কাছাড় পার্বত্য জেলার নাম পরিবর্তন করে ডিমা হাসাও জেলা করার পর থেকে ইন্ডিজেনাস পিপলস্ ফোরাম পাহাড়ি জেলাকে দ্বিখণ্ডিত করে দুটি পৃথক স্বশাসিত জেলা গঠনের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছিল।

এর পর রাজ্য সরকার পৃথক জেলা গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে একটি কমিটিও গঠন করে দেয়। পরবর্তীতে এই কমিটি পৃথক জেলা গঠন ইস্যুত ইন্ডিজেনাস পিপলস্ ফোরামের সঙ্গে বার-কয়েক বৈঠকে মিলিত হলেও পৃথক জেলা গঠন নিয়ে এখন পর্যন্ত রাজ্য সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন এল লিমা কেভম।

তিনি বলেন, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর পৃথক জেলা গঠন ইস্যুতে রাজ্য সরকারের গঠন করে দেওয়া কমিটির সঙ্গে ইন্ডিজেনাস পিপলস্ ফোরামের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পৃথক জেলা গঠন নিয়ে সীমা নির্ধারণ করতে অবসরপ্রাপ্ত বিচারপতি ও অবসরপ্রাপ্ত একজন আইএএস অফিসারকে নিয়ে কমিটি গঠন করা হবে। এই কমিটি পৃথক জেলা গঠনের বিষয়ে সীমানা নির্ধারণ করে দেবে। কিন্তু ওই বৈঠকের তিনমাস অতিক্রম হওয়ার পরও পৃথক জেলা গঠন নিয়ে এখন পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য সরকার।

এই অভিযোগ তুলে ইন্ডিজেনাস পিপলস্ ফোরামের সাধারণ সম্পাদক এল লিমা কেভম বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি পৃথক জেলা গঠন ইস্যুতে সরকার কোনও পদক্ষেপ গ্রহণ না করে তা-হলে ইন্ডিজেনাস পিপলস্ ফোরাম পুনরায় গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। তখন যদি কোনও অপ্রীতিকর পরিস্থির সৃষ্টি হয় তা-হলে রাজ্য সরকার এর জন্য দায়ী থাকবে বলে জানিয়েছেন এল লিমা কেভম।

তাঁর বক্তব্য, কারণ সরকার আমাদের দাবি নিয়ে সম্পূর্ণ উদাসীন। তাই আমাদের কাছে গণতান্ত্রিক আন্দোলন ছাড়া আর কোনও রাস্তা নেই। তাই অবিলম্বে ডিমা হাসাও জেলাকে দ্বিখণ্ডিত করে দুটি পৃথক জেলা গঠন নিয়ে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এল লিমা কেভম।

এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিজেনাস পিপলস্ ফোরামের সভাপতি এল কুকি, কার্যনির্বাহী সভাপতি সামসুদ্দেন বে জেমি প্রমুখ।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top