News Flash

  • Home
  • প্রধান খবর
  • সামসীতে বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু কলেজ ছাত্রীর
Image

সামসীতে বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু কলেজ ছাত্রীর

সামসী, ৯ জানুয়ারি (হি.স.) : মালদার মালতীপুরের গোবিন্দপাড়া বাস স্ট্যান্ডে ৮১ নম্বর জাতীয় সড়কে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাইকের সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। জখম হয়েছেন আরও একজন। সোমবার দুপুরে মৃত ছাত্রীর নাম শামীম মিনারা পারভিন (২১) এবং জখম ছাত্রীর নাম মুস্কান আরজু(২১)। দুজনের বাড়ি চাঁচলের ) ভেবা এলাকার কালিগঞ্জ গ্রামে। এই দুর্ঘটনার জন্য জাতীয় সড়কের বেহাল দশাকে দায়ী করে বিক্ষোভে শামিল হন স্থানীয়রা। দুর্ঘটনার পর প্রায় একঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখেন তাঁরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ছাত্রীই চাঁচল কলেজের পড়ুয়া। সোমবার থেকে শুরু হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত পঞ্চম সেমিস্টারের পরীক্ষা। এবার চাঁচল কলেজের পরীক্ষার সিট পড়েছে সামসী কলেজে। এদিন শামীম ও মুস্কান বাইকে করে পরীক্ষা দিতে বেরিয়েছিল। গোবিন্দপাড়া এলাকায় হঠাৎই দ্রুতগতিতে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চাকায় পিষ্ট হয় শামীম। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মুস্কানকে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। চাঁচল থানার পুলিশ ঘাতক বাস সহ চালককে আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top