News Flash

  • Home
  • খেলা
  • প্রাক্তন খেলোয়াড় ও বিশেষজ্ঞদের মতে ফুটবলের মানোন্নয়নে বড় প্রজেক্ট নিয়ে ভাবতে হবে, অ্যাস্ট্রোটার্ফ তুলে নিতে হবে
Image

প্রাক্তন খেলোয়াড় ও বিশেষজ্ঞদের মতে ফুটবলের মানোন্নয়নে বড় প্রজেক্ট নিয়ে ভাবতে হবে, অ্যাস্ট্রোটার্ফ তুলে নিতে হবে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। সবার মুখে একই কথা। পরিকাঠামোগত উন্নতি ঘটাতে হবে। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতে হবে। ফুটবলারদের অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডে খেলানো যাবে না। ইস্টবেঙ্গলের ‘স্কুল অফ এক্সিলেন্স’-এর আদলে রাজ্যে ফুটবল একাডেমী গড়তে হবে। ছোট ছোট ফুটবলারদের সামগ্রিক সুযোগ-সুবিধার মাধ্যমে একেবারে তৃণমূল স্তর থেকে তাদের তুলে আনতে হবে। তার জন্য এস্টাব্লিশমেন্ট খরচ ৭-৮ কোটি টাকা এবং চালিয়ে নেওয়ার জন্য বার্ষিক প্রায় তিন চার কোটি টাকার যোগান দিতে হবে। সরকারি উদ্যোগ হোক অথবা কর্পোরেট সেক্টরের উদ্যোগে হোক, এভাবে পরিকাঠামোগত উন্নতি ঘটালে পশ্চিমবঙ্গের তথা দেশের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল অবশ্যই সহযোগিতার হাত বাড়াবে। প্রয়োজনে টেকনিক্যাল সাপোর্ট থেকে সামগ্রিক বিষয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন। বিশেষ করে টিএফএ’র প্রেসিডেন্ট প্রণব সরকার এবং উপদেষ্টা রূপক সাহার ঐকান্তিক প্রচেষ্টায় ইস্টবেঙ্গলের চারজন প্রাক্তন প্রাক্তন ফুটবলার এবং বিশেষজ্ঞ মন্ডলী দেবব্রত সরকার, বিকাশ পাঁজি, সুমিত মুখার্জী এবং দিপ্তেন্দু মোহন বোস প্রমূখ ত্রিপুরা সফরে এসেছেন। আজ বিকেলে টি এফ এ আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স  চন্দ্র মেমোরিয়াল সুপার ডিভিশন লিগের ম্যাচ দেখেছেন। আগামীকাল মেয়েদের একটি ফুটবল ম্যাচ দেখবেন। অতঃপর ফুটবলের উন্নতিকল্পে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের কি করা যেতে পারে, সে বিষয়ে মতামত জানাবেন। প্রয়োজনে ত্রিপুরার কোনও এক বা একাধিক ফুটবলারের মধ্যে প্রতিভার পরিচয় পেলে ইস্টবেঙ্গলের তাঁবুতে নিয়ে প্রশিক্ষণ প্রদান, এমনকি খেলানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হতে পারে বলে আজ সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক মিট দ্যা প্রেসে তাঁরা ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে টি এফ এ প্রেসিডেন্ট প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী এবং যুগ্ম সচিব মনোজ দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top