News Flash

  • Home
  • খেলা
  • আইএলএস ও ডেন্টাল অ্যাসো’র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Image

আইএলএস ও ডেন্টাল অ্যাসো’র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ ও আইএলএস স্টাফ রিক্রিয়েশন ক্লাবের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোলাগিরির বিপরীতে ভগৎ সিং মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ক্রিকেট ম্যাচে আইডিএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ ৬৭ রানে জয়ী হয়েছে। টস জিতে আইএলএস টিম প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে আইডিএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে আইএলএস টিম ৭১ রান সংগ্রহ করে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের পক্ষে ডা. প্রলয়দ্বীপ নাথ ব্যক্তিগত ৩৮ রান এবং দুটি উইকেট দখল করে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি পায়। এছাড়া ব্যক্তিগত ৩৩ রান সংগ্রহ করে অধিনায়ক ডা. মৃত্যুঞ্জয় পাল সেরা ব্যাটসম্যান এবং তিনটি উইকেট দখল করে ডা. প্রিয়াঙ্কর চক্রবর্তী সেরা বোলারের ট্রফি পেয়েছেন। খেলা শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ  বিশেষ করে ডা. সজল নাথ, ডা. কুনাল দেববর্মন, আইএলএস টিম ক্যাপ্টেন মনোজ কুমার দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top