ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।। সাব্রুমে আয়োজিত মহিলা ক্রিকেটে শ্যামসিং স্কুল দল এক উইকেটে রোমাঞ্চকর জয় পেয়েছে। হারিয়েছে পূর্ব মনুঘাট স্কুল দলকে। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে আয়োজিত খেলায় টস জিতে ইস্ট মনুঘাট হাই স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৩০ ওভারে নয় উইকেটে তারা ঊনসত্তর রান সংগ্রহ করে। দলের পক্ষে পায়েল দেবনাথ অপরাজিত সর্বাধিক ২৮ রান পায়। শ্যামসিং স্কুলের কবিতা দেবনাথ ১৬ রানে চারটি উইকেট দখল করে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শ্যামসিং স্কুল ১৯ ওভার ৩ বল খেলে নয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বীনালক্ষী ত্রিপুরা সর্বাধিক ২৯ রান পায়। ইস্ট মনুঘাট স্কুলের প্রীতি দেবও ১৬ রানে চারটি উইকেট পেয়েছিল। এছাড়া ঝুমা দেবনাথ ও পায়েল দেবনাথ দুটি করে উইকেট পেয়েছে।

সাব্রুমে সিনিয়র মহিলা ক্রিকেটে শ্যামসিং স্কুলের রোমাঞ্চকর জয়
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















