News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যযুগীয় বর্বরতা ! মহিষাদলে বিজেপি করার অপরাধে এক ঘরে ৫টি পরিবার
Image

মধ্যযুগীয় বর্বরতা ! মহিষাদলে বিজেপি করার অপরাধে এক ঘরে ৫টি পরিবার

মহিষাদল, ৮ জানুয়ারি (হি. স.) মধ্যযুগীয় বর্বরতা আজও বিদ্যমান পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। মহিষাদল থানার অন্তর্গত রঙ্গিবসান গ্রামের বাসিন্দা গুরুপদ বাড়ই, স্বরূপ ঘোড়াই সহ আরও চারটি পরিবারকে জমি জায়গার সংক্রান্ত বিবাদে ও বিজেপি করার অপরাধে রঙিবসান উত্তর পল্লী কমিটির পক্ষ থেকে এক ঘরে করে রাখা হয়েছে।

রবিবার রঙ্গি বসান গ্রামের শ্রী শ্রী শীতলা মায়ের ভোগ প্রসাদ বিতরণের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় তারা পোস্টার লাগিয়ে দেয় এই কয়েকজনকে পুজোয় অংশগ্রহণ করা যাবে না এমনকি তাদের যদি অন্য কোন প্রতিবেশী বাড়িতে নিমন্ত্রন্ন করে খাওয়া তাদেরও জরিমানা হবে তাদেরকেও একঘরে করে রাখা হবে। এবং আর্থিক জরিমানা করা হবে।
এই ঘটনা নিয়ে স্বরূপ ঘোড়াই বলেন, সকালে আমার বাড়ির পাশে একটি গাছে এই পোস্টারটি লেখা ছিল আমাদের এক ঘরে করে রাখা হয়েছে কেউ যদি আমাদের প্রসাদ দেয় তাকেও এক ঘরে করা হবে কারণ আমরা বিজেপি করি বলে আমাকে বহুবার জরিমানাও করেছে প্রশাসনিক দফতরের সাহায্য চাতে আমার কিছু জমি দখল করে নিয়েছিল সেটি আমি উদ্ধার করি।

লক্ষ্মী রানী ঘোড়াই বলেন, সকালে উঠে দেখি গাছে পোস্টার লাগানো যারা ভোগ দেবে এবং বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবে তাদের এক ঘরে করা হবে এবং আর্থিক জরিমানা হবে। আমরা আট বছর এক ঘরে রয়েছি। পাড়ায় কেউ মরে গেলে আমাদের বলে না কাজ করতেও দেয় না। বিয়ে বাড়িতে ডাকে না।
গুরুপদ বাড়ই বলেন, কি কারনে আমাকে এক ঘরে করেছে আমি তো জানিনা।

পল্লী কমিটির মেম্বার সুকুমার পাত্র বলেন আমরা জানিনা পল্লী কমিটিকে কেউ বা কারা অপবাদ দেওয়ার জন্য এই কাজটি রাতের অন্ধকারে করেছে। সমস্ত বিষয়টি এনিয়ে এড়িয়ে যেতে চাইছেন।
এ নিয়ে তাম্রলিপ্ত সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জি বলেন, মধ্যযুগীয় বর্বরতা এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কোন সমস্যা থাকলে আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত। ভারতীয় জনতা পার্টি যাদের করে তাদেরকেই এই বয়কট করেছে।

এলাকার তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, এটা বিজেপি চক্রান্ত যত ভোট এগিয়ে আসছে তাদের এটা চটকদারি আমি প্রশাসনকে নির্দেশ দেবো সঠিক তদন্ত করার জন্য। দোষীদের বিরুদ্ধে আয়না লোক ব্যবস্থা করার জন্য। সংবাদ মাধ্যমে অস্তিত্ব বজায় রাখার জন্য বিজেপি এই কাজ করছে। যারা রাতের অন্ধকারে এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে বলবো।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top