News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে ১৩২ কেভি বকাফা বিদ্যৎ সাবস্টেশনের উদ্বোধন
Image

শান্তিরবাজারে ১৩২ কেভি বকাফা বিদ্যৎ সাবস্টেশনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ শান্তিরবাজার মহকুমায় ১৩২ কেভি বিদ্যৎ সাবস্টেশনের উদ্বোধন করেন৷ শান্তিরবাজার পুরপরিষদ এলাকায় এই সাবস্টেশনটি নির্মাণ করা হয়েছে৷ এজন্য ব্যয় হয়েছে ৩৪ কোটি ৩৩ লক্ষ টাকা৷ উপমুখ্যমন্ত্রী এদিন শান্তিরবাজারে গ্রামোন্নয়ন দপ্তরের শান্তিরবাজার ডিভিশন কার্যালয়েরও উদ্বোধন করেন৷ তাছাড়াও উপমুখ্যমন্ত্রী এদিন শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনুতে ২৪ কক্ষ বিশিষ্ট মার্কেট স্টল, মনপাথরে গ্রামীণ হাটের উদ্বোধন করেন৷ বীরচন্দ্রমনুতে মার্কেট স্টল নির্মাণে ব্যয় হয়েছে ৭৯ লক্ষ ৯৬ হজার ৮৬৫ টাকা ও মনপাথরে গ্রামীণ হাট নির্মাণে ব্যয় হয়েছে ৪৩ লক্ষ ৩৬ হাজার টাকা৷ শান্তিরবাজার মহকুমা সফরে এসে উপমুখ্যমন্ত্রী এদিন বকাফা ব্লকের কাঁঠালিয়াছড়া এডিসি ভিলেজের মনপাথর-বৈদ্যবাড়ি চাকমাপাড়া সড়কটির উদ্বোধনও করেন৷ এই সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৯ লক্ষ ৭ হাজার টাকা৷ এ সমস্ত প্রকল্পের উদ্বোধনের সময় উপমুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপা বৈদ্য, বিদ্যৎ সচিব বিজেশ পাণ্ডে প্রমুখ৷ 

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top