News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে জিবি প্লে সেন্টারকে হারিয়ে সেমিফাইনালে প্রগতি
Image

সদর অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে জিবি প্লে সেন্টারকে হারিয়ে সেমিফাইনালে প্রগতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। খুদেদের ক্রিকেটে জয় অব্যাহত রেখে সেমিফাইনালে পৌঁছুলো প্রগতি প্লে সেন্টার। পাঁচ উইকেটে দুর্দান্ত জয় প্রগতি প্লে সেন্টারের। রানে বড় জয় ক্রিকেট অনুরাগীর। হেরে এবারের মত টুর্নামেন্ট থেকে বিদায় জিবি প্লে সেন্টারের। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় প্রগতি প্লে সেন্টার ৫ উইকেটে জিবি প্লে সেন্টারকে পরাজিত করেছে। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। প্রকৃতির খেয়ালিপনায় মন্দালোকের কারণে ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ২৫ করা হয়েছে। ম্যাচ শুরুতে টস জিতে জিবি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ২৫ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে জিবি প্লে সেন্টার ৯৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজদীপ দেবনাথ এর ৪২ রান এবং উদয়ন পাল এর ৩৪ রান উল্লেখযোগ্য। প্রগতির দেবপ্রিয় দে ১৫ রানে চারটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে শতরানের মধ্যে আটকে রেখে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। জবাবে ব্যাট করতে নেমে প্রগতি প্লে সেন্টার ১৯ ওভার ৫ বল খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে যশ দেববর্মা অপরাজিত ভূমিকায় সর্বাধিক ২৮ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। জিবি প্লে সেন্টারের উদয়ন পাল ও রাজদীপ দেব দুটি করে উইকেট পেয়েছিল।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top