News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে নিয়ম রক্ষার ম্যাচে দশমীঘাটকে হারালো মডার্ন
Image

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে নিয়ম রক্ষার ম্যাচে দশমীঘাটকে হারালো মডার্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। ছোটদের ক্রিকেটে নিয়ম রক্ষার ম্যাচে মডার্ন প্লে সেন্টার জয় পেয়েছে। হারিয়েছে দশমি ঘাট প্লে সেন্টারকে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় মডার্ন প্লে সেন্টার ১০ রানের ব্যবধানে দশমি ঘাট প্লে সেন্টারকে হারিয়েছে। খেলা ছিল নীপকো গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে মডার্ন প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কুয়াশা ও মন্দ আলোর জন্য ম্যাচ শুরুতে দেরি হওয়ায় ওভার কমিয়ে ২০ করা হয়। ১৬ ওভার ৩ বল খেলে মর্ডান প্লে সেন্টার সব কটি উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে দ্বীপজয় দেবনাথ সর্বাধিক ২৩ রান পায়। দশমী ঘাট প্লে সেন্টার এর রাজদীপ দেব ২১ রানে তিনটি এবং রাজবীর দেব ১৩ রানে দুটি উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে দশমীর ঘাট প্লে সেন্টার ৭ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে রাজদীপ দেব অপরাজিত ২১ রান এবং শুভম গন কুড়ি রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। মর্ডান প্লে সেন্টারের সৌম্যজিৎ চক্রবর্তী ৭ রাণে দুটি উইকেট তুলে নেয়। বিজয়ী দলের দ্বীপজয় পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top