News Flash

  • Home
  • খেলা
  • লালবাহাদুরকে হারিয়ে এগিয়ে চলোর সামনে লীগ চ্যাম্পিয়নের হাতছানি
Image

লালবাহাদুরকে হারিয়ে এগিয়ে চলোর সামনে লীগ চ্যাম্পিয়নের হাতছানি

এগিয়ে চলো: ২

লাল বাহাদুর :০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। দুর্দান্ত জয় এগিয়ে চলো সংঘের। হারিয়েছে লাল বাহাদুর ব্যামাগারকে। ২-০ গোলের ব্যবধানে। এই জয়ের সুবাদে এগিয়ে চলো সংঘ লীগ রানার্স খেতাব নিশ্চিত করে নিয়েছে। শুধু তাই নয় এগিয়ে চলো সংঘের সামনে এখন লীগ চ্যাম্পিয়নের হাতছানি। ১০ জানুয়ারি, মঙ্গলবার সুপার লিগের শেষ ম্যাচে জুয়েলস এসোসিয়েশনকে অন্ততপক্ষে রুখতে পারলে অর্থাৎ ম্যাচ ড্র হলেই এগিয়ে চলো সংঘ লীগ চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে নেবে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন সুপার লিগের গুরুত্বপূর্ণ খেলায় এগিয়ে চলো সংঘ দুই গোলের ব্যবধানে লাল বাহাদুর ব্যয়ামাগারকে পরাজিত করেছে। তবে মাঠে আজ কার্ডের ছড়াছড়ি ফুটবল মাঠের খেলার পরিবেশ অনেকটা নষ্ট করে দিয়েছে। দুদলের সাতজনকে হলুদ ও লাল কার্ড দেখাতে হয়েছে রেফারির। এক দলের পাঁচজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেও অপর দলের দুজনকে ডাবল বুকিং এর পরিপ্রেক্ষিতে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করতে হয়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলায়ও যথেষ্ট আক্রমণ প্রতিআক্রমন বিরাজ করে।  শেষ পর্যন্ত কেউ কাউকে ছাড়তে রাজি নয় বলে রাফ এন্ড টাফ খেলাটা বেশি হয়েছে। খেলার ৫৫ মিনিটের মাথায় পারভেজ ভূঁইয়ার গোলে এগিয়ে চলো সংঘ লিড নেয়। ১১ মিনিট বাদে বিদেশি খেলোয়াড়ের অ্যরিস্টাইড আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ২-০ হয়। পুরো ম্যাচে কার্ডে কার্ডে ছয়ালাপ চোখে পড়লেও কার্যত, তৃতীয় গোল কেউ করার সুযোগ পায়নি। আখেরে ডাবল বুকিং অর্থাৎ লাল কার্ড দেখার কারণে লাল বাহাদুরের জেলস রাই ও প্রতাপ সিং জমাতিয়া দুজনেই পরবর্তী ম্যাচে ফরোয়ার্ডের বিরুদ্ধে খেলতে পারবেনা। এটাও বিশেষ খবর। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, বিপ্লব সিংহ, অসীম বৈদ্য ও পল্লব চক্রবর্তী।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top