News Flash

  • Home
  • দেশ
  • শ্রদ্ধা হত্যা মামলা:ডিএনএ রিপোর্ট পেল দিল্লি পুলিশ, মিলেছে পরিবারের সঙ্গে
Image

শ্রদ্ধা হত্যা মামলা:ডিএনএ রিপোর্ট পেল দিল্লি পুলিশ, মিলেছে পরিবারের সঙ্গে

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ জেলার মেহরাউলি এলাকায় শ্রদ্ধা হত্যা মামলার ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পেল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের বিশেষ পুলিশ কমিশনার(আইন ও শৃঙ্খলা) সাগর প্রীত হুডা বুধবার বলেন, শ্রদ্ধার হাড় এবং চুল ডিএনএ মাইটোকন্ড্রিয়াল প্রোফাইলিংয়ের জন্য সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনস্টিকস (সিডিএফডি) হায়দরাবাদে পাঠানো হয়েছিল। এদিন শ্রদ্ধার ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছে দিল্লি পুলিশ।

সাগর প্রীত হুডা জানিয়েছেন, মৃতের হাড়ের টুকরো এবং চুলের একটি টুকরো তার বাবা এবং ভাইয়ের সাথে মিলেছে যা শ্রদ্ধা ওয়াকার হিসাবে হাড় ও চুলের হিসেবে প্রতিষ্ঠা করেছে। এখন এইমস-এর মেডিক্যাল বোর্ড পোস্টমর্টেমের জন্য হাড়গুলি পাঠিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা তার লিভ-ইন পার্টনার শ্রদ্ধা বিকাশ ওয়াকারকে ১৮ মে শ্বাসরোধ করে হত্যা করেছিল। এরপর তার শরীর কেটে ৩৬টি টুকরো করে বিভিন্ন এলাকায় ফেলে দেয়। খুনের পর অভিযুক্ত আফতাব ৩০০ লিটারের একটি ফ্রিজ কিনে দেহের টুকরোগুলো রাখত। অভিযুক্ত ১৮ দিন ধরে প্রতিদিন রাত ২ টায় ঘুম থেকে উঠে মৃতদেহের কিছু টুকরো জঙ্গলে ফেলে দিত।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top