News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডুবন্ত জাহাজের যন্ত্রাংশ চুরি, উদ্ধার সামগ্রী, গ্রেফতার সাত
Image

ডুবন্ত জাহাজের যন্ত্রাংশ চুরি, উদ্ধার সামগ্রী, গ্রেফতার সাত

বকখালি, ৩ জানুয়ারি (হি. স.) বকখালির অদূরে বঙ্গোপসাগরে ডুবে থাকা জাহাজ থেকে লোহার পাত ও যন্ত্রাংশ চুরির বড়সড় চক্রের হদিশ পেল পুলিশ। গতকাল বিকেল নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ অভিযান চালিয়ে এফবি নাফিসা নামের একটি মৎস্যজীবী ট্রলার আটক করে। সেই ট্রলার থেকে উদ্ধার হয় প্রচুর পরিমান লোহা সহ বিভিন্ন ধাতব পাত, জাহাজের যন্ত্রাংশ। এই ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

সমুদ্রে মাছ ধরার আড়ালে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের অংশ চুরি করে বিক্রি করছিল বলে পুলিশের কাছে খবর ছিল। এদিন সেই খবরের সূত্র ধরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি শুভেন্দু দাসের নেতৃত্ব অভিযান চালিয়ে ট্রলার সহ অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃতদের মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নেবে পুলিশ। কারণ এই চক্রের সঙ্গে আরও অনেকের যোগ আছে বলে মনে করছে পুলিশ।

Releated Posts

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top