News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহিমপুর সীমান্তে পাচারকালে বিএসএফের গুলিতে গুরুতর জখম পাচারকারী
Image

রহিমপুর সীমান্তে পাচারকালে বিএসএফের গুলিতে গুরুতর জখম পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷  নেশা সামগ্রী পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে রক্তাক্ত হলো এক পাচারকারী৷ ঘটনা রহিমপুর সীমান্তে৷ গুলিবিদ্ধ পাচারকারী নাম বাবুল মিয়া৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার বিবরণে জানা যায়  মঙ্গলবার সন্ধ্যা পাঁচটায় বাবুল মিয়া নামে এক পাচারকারী রহিমপুর আন্তর্জাতিক সীমান্তের ১৬৩নম্বর গেটের পাশাপাশি স্থান দিয়ে কিছু নেশা সামগ্রী প্রচার করতে যায়৷  সীমান্তে ডিউটিরত বিএসএফ জওয়ান তাকে উদ্দেশ্য করে মাথায় গুলি চালায়৷ তাতে তার মাথায় গুলি লাগে৷ তাতেই ঘটনাস্থলে তিনি রক্তাক্ত অবস্থায় পড়েন৷ গুরুতর রক্তাক্ত অবস্থায় এলাকার লোকজন তাকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে৷ কর্তব্যরত চিকিৎসক রতন দেববর্মা তাকে প্রাথমিক চিকিৎসা করে হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন৷ জানা যায় তার বাড়ি বিশালগড় থানাধীন নারাওরা এলাকায়৷ পিতার নাম আবু তাহের৷ বাবুল মিয়া রহিমপুর উত্তরপাড়া ১৬৩ নং গেট সংলগ্ণ এলাকার অহিদ মিয়ার মেয়েকে বিবাহ করে৷ এই সূত্র ধরেই বাবুল মিয়া দীর্ঘদিন ধরে রহিমপুর এলাকা দিয়ে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷ কিন্তু আজ শ্বশুর বাড়ির পার্শবর্তী সীমান্ত দিয়ে পাচার করতে গিয়ে আশাবাড়ি বিওপির কর্তব্যরত  জওয়ানের গুলিতে গুলিবিদ্ধ হয়৷ তার মাথায় গুলি লাগে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top