News Flash

Image

হাওয়াইবাড়িতে রেগা প্রকল্পে জলাশয় খনন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ উন্নয়ন কর্মসূচির কাজ চলছে দ্রুত গতিতে৷ এম .জি .এন রেগা প্রকল্পের মাধ্যমে এবার জলাশয় খননের কাজ চলছে দ্রুতগতিতে৷ এমনই চিত্র ধরা পরল তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বৈশ  খামারবাড়ি এলাকায়৷ মূলত জলাশয়টির নামাকরণ রাখা হবে অমৃত সরোবর৷ এই এলাকায় জলাশয়টির নির্মাণ কাজ সম্পন্ন হলে বৈশ খামারবাড়ি এলাকার মানুষজনের দৈনন্দিন ব্যবহারের জলের সমস্যা অনেকটাই হ্রাস পাবে৷ জলাশয় নির্মাণ কাজে নিযুক্ত এক শ্রমিক জানান এটি মূলত এম.জি.এন রেগা প্রকল্পের মাধ্যমে খনন করার কাজ চলছে৷ এতে ১২০ জন শ্রমিক কাজ করছে৷ জলাশয় খননের কাজটি শুরু হয়েছিল ৯ দিন পূর্বে৷ এটি  ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অধীনে রয়েছে৷  মঙ্গলবার জলাশয় খনন কার্যের স্থলে গিয়ে প্রত্যক্ষ করা যায় শ্রমিকরা বেশ খোশ মেজাজে কাজ করছে৷
এদিকে, তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বৈশ খামারবাড়ি এলাকায় এম .জি .এন রেগা প্রকল্পের মাধ্যমে  পুকুর খননের কাজ চলেছে দ্রুত গতিতে৷  রাজ্য সরকারের উন্নয়ন কর্মসূচির কাজ চলছে দ্রুত গতিতে৷ এবার জলাশয় খনন, দালান বাড়ি নির্মাণ, রাস্তাঘাট সর্বক্ষেত্রেই উন্নয়নের কাজটা চলছে দ্রুত গতিতে৷ এম .জি .এন রেগা প্রকল্পের মাধ্যমে এবার জলাশয় খননের কাজ চলছে৷ এমনই কাজ ধরা পরল তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বৈশ খামারবাড়ি এলাকায়৷ মূলত জলাশয়টির নামাকরণ রাখা হবে *অমৃত সরোবর*৷ এই এলাকায় জলাশয়টির নির্মাণ কাজ সম্পন্ন হলে বৈশ খামারবাড়ি এলাকার মানুষজনের দৈনন্দিন ব্যবহারের জলের সমস্যা অনেকটাই হ্রাস পাবে৷ এ ব্যাপারে জলাশয় নির্মাণ কাজে নিযুক্ত এক শ্রমিক জানান,, এটি মূলত এম.জি.এন রেগা প্রকল্পের মাধ্যমে খনন করার কাজ চলছে৷ এতে ১২০ জন শ্রমিক কাজ করছে৷ জলাশয় খননের কাজটি শুরু হয়েছিল আজ থেকে ৯ দিন পূর্বে৷ বর্তমানেও জলাশয় নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে৷ এটি মূলত ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অধীনে৷ মঙ্গলবার দিন জলাশয় খনন কার্যের স্থলে গিয়ে প্রত্যক্ষ করা গেল শ্রমিকরা বেশ খোশ মেজাজে কাজ করছে৷ অন্যদিকে এখানে *অমৃত সরোবর* নামে  জলাশয় খনন কার্য সম্পন্ন হলে অনেকে মৎস্য চাষও করতে পারবে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top