News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশি তদন্তে উঠে এল নতুন তথ্য, খানজাওয়ালা দুর্ঘটনায় মৃত তরুণীর সঙ্গে ছিল তাঁর বান্ধবীও
Image

পুলিশি তদন্তে উঠে এল নতুন তথ্য, খানজাওয়ালা দুর্ঘটনায় মৃত তরুণীর সঙ্গে ছিল তাঁর বান্ধবীও

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): দিল্লির খানজাওয়ালা এলাকার দুর্ঘটনায় তরুণীর মৃত্যুতে হতবাক গোটা দেশ। সম্প্রতি এই ঘটনার পুলিশি তদন্তে প্রকাশ্যে এল আরও এক নয়া তথ্য। নববর্ষের রাতে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার সময় ২০ বছরের ওই তরুণীর সঙ্গে ছিলেন তাঁর বান্ধবীও। গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ ঘটার পরে ভয়ে তিনি পালিয়ে যান। মঙ্গলবার স্পেশাল সিপি (আইন ও শৃঙ্খলা) জোন ২ জানিয়েছেন, স্কুটিতে ওই তরুণী একা ছিলেন না, দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে একটি মেয়ে ছিল। দুর্ঘটনার পর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ১৬৪ সিআরপিসি-র অধীনে তাঁর বয়ান রেকর্ড করা হবে।

দুর্ঘটনার ঠিক আগে ওই তরুণী যে হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজার এদিন জানিয়েছেন, দু’জনকে কথা কাটাকাটি করতে দেখা যায়। তাঁদের যখন থামতে বলা হয়, তখন দু’জনে নীচে নেমে হাতাহাতি শুরু করে। এরপর স্কুটিতে চেপে দু’জনে চলে যায়। পুলিশ সূত্রের খবর, একটি হোটেলে কয়েক জন বন্ধুবান্ধবের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠান পালন করতে গিয়েছিলেন তাঁরা। পুলিশের তরফে জানানো হয়েছে যে, তারা অনুষ্ঠানে উপস্থিত বাকি বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করবে। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ঠিক আগে তরুণীটিকে স্কুটি চালাতে দেখা গিয়েছে। তদন্তের খুঁটিনাটি মৃতার পরিবারকে জানাচ্ছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে, যাদের একটি হোটেলে মেয়েদের সঙ্গে দেখা গিয়েছে। ছেলেদের একটি আলাদা রুম বুক করা ছিল এবং হোটেলের কর্মীরা তাঁদের মেয়েটির সাথে কথা বলতে দেখেছে।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top