News Flash

  • Home
  • প্রধান খবর
  • পশ্চিমবঙ্গে নতুন বছরের শিক্ষা/৬ “শিরদাঁড়া সোজা রেখে চলার লোক কোথায়” — ডঃ বাসব চৌধুরী
Image

পশ্চিমবঙ্গে নতুন বছরের শিক্ষা/৬ “শিরদাঁড়া সোজা রেখে চলার লোক কোথায়” — ডঃ বাসব চৌধুরী

কলকাতা, ৩ জানুয়ারি (হি. স.) : “নষ্ট শশা পচা চালকুমড়ার ছাঁচে যে সব হৃদয়ে ফলিয়াছে, সেই সব দিয়ে শিক্ষাক্ষেত্র ভরিয়ে তুললে যা যা হবার সব হয়েছে এখানে। কেউ এসেছেন পয়সা করতে, কেউ গোলামি করে আজীবন চেয়ারে বসে থাকতে, কেউ আবার মোসাহেবি করতে। শিরদাঁড়া সোজা রেখে চলার লোক কোথায়?“

নতুন বছরে পশ্চিমবঙ্গের শিক্ষাসম্ভাবনা প্রসঙ্গে এই মন্তব্য একটি সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানের আধিকারিক তথা শিক্ষাবিদ, প্রাক্তন উপাচার্য ডঃ বাসব চৌধুরীর।

এই প্রতিবেদককে তিনি জানান, “ইস্পাত কাঠামোতে জং ধরেছে। মাকড়সার জাল বিছিয়ে রেখেছে একদল লোক। তারা এন সি সি না করলেও লেফট রাইট সেন্টারে খেলতে পারে। শিক্ষাজগৎ থেকে এই খেলোয়াড়দেরকে হটিয়ে যতক্ষণ না নির্লোভ শিক্ষকদেরকে সামনে আনতে পারছেন, ততক্ষণ এমনই চলবে।

হয়তো আরো খারাপ হবে। হেঁ হেঁ মানে মানে প্রশাসক সব। তাঁরা দেখেন না কিছু? মানুষ বোঝে না? আমরা এমন পাবার যোগ্য। এর থেকে ভাল পেতে কলজের জোর চাই। ওটা যখন নেই তখন পাত পেড়ে বসে পড়ুন ভাই। দু চাট্টি যা জোটে মহাপ্রসাদ। কে যেন বলেছিলেন, তুমি তোমার সন্তানকে ব্রুট বানাতে চাও? তাহলে তাকে একটা ভাল স্কুলে পাঠাও। বোধ হয় তেমন কিছু। সব গুলিয়ে যাওয়া ব্যাপার স্যাপার। এর মধ্যে করে কম্মে খেয়ে নেওয়া। শিক্ষা চুলোয় গেছে। হয়তো আরো যাবে। তাতে কার কি যায় আসে। আমি তো দিব্যি আছি!”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top