News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডভাইজার চৌমুহনীতে  অগ্ণিকান্ডে পুড়ল কয়েকটি বসত ঘর, দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
Image

এডভাইজার চৌমুহনীতে  অগ্ণিকান্ডে পুড়ল কয়েকটি বসত ঘর, দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ রাজধানীর এডভাইজার চৌমুহনী এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্ণিকাণ্ড৷ আগুনে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বেশ কয়েকটি ঘর৷ আগুন নিভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের৷ জানা যায় এদিন এডভাইজার চৌমুহনী এলাকার প্রণতি দেববর্মার  বাড়িতে আচমকা আগুন লেগে যায়৷ সে সময় বাড়ির সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত  ছিলেন৷ ঘর থেকে কালো ধোঁয়া বেরুতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন৷ ঘরের ভেতরে থাকা মহিলা  সদস্যদের বের করে আনা হয়৷ খবর দেওয়া হয় দমকল কর্মীদের৷ আগরতলা ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়৷ কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয়৷ এদিকে খবর যায় বাধারঘাট ও কুঞ্জবন ফায়ার স্টেশনে৷ মোট চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায় শেষ পর্যন্ত৷ দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন আয়ত্বে আসে৷ ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায় এই অগ্ণিকাণ্ডে৷ এদিকে দমকল আধিকারিক জানান এই অগ্ণিকাণ্ডে  দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে৷ তাদের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট  থেকেই অগ্ণিকাণ্ড৷ ঘটনার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিজেপি-র রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত৷ এই দৃশ্য দেখতে পেয়ে ক্ষতিগ্রস্থ বাড়িতে ছুটে যান তিনি৷ অপর দিকে খবর পেয়ে আসেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলার ভাশ্বতী দেববর্মা৷ তিনি জানান দুটি ঘড় সম্পূর্ণ রুপে ক্ষতিগ্রস্থ হয়েছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top