News Flash

  • Home
  • খেলা
  • শেষবারের মত স্যান্টোসে ফুটবল সম্রাট, এখানেই পেলেকে শেষ শ্রদ্ধা জানাবেন অনুরাগীরা
Image

শেষবারের মত স্যান্টোসে ফুটবল সম্রাট, এখানেই পেলেকে শেষ শ্রদ্ধা জানাবেন অনুরাগীরা

সাও পাওলো, ২ জানুয়ারি (হি.স.): স্ত্রী, সন্তান ও ব্রাজিলের ফুটবলকে অভিভাবকহীন করেই বিদায় নিয়েছেন রাজা। শেষ বারের মতো ঘরের ছেলে ঘরে ফিরছে। তাই ব্রাজিলে এখন প্রস্তুতি তুঙ্গে। পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তৈরি ব্রাজিল। সোমবার ব্রাজিলের সময় সকাল ১০ টায় পেলের পুরনো ঠিকানা স্যান্টোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে শায়িত থাকবে ফুটবল সম্রাটের দেহ। বেলা ১০ টা থেকে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবে সাধারণ মানুষ।

গত ২৯ ডিসেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৮২ বছর বয়সী কিংবদন্তি। অবশেষে ২ জানুয়ারি, সোমবার শুরু হতে চলেছে তাঁর শেষকৃত্যের প্রস্তুতি। সোমবার সকাল থেকে এখানেই শায়িত থাকবেন পেলে। এরপর বেলা ১০টা থেকে স্টেডিয়ামে এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবে সাধারণ মানুষ। যা জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এই মাঠে শায়িত থাকবেন পেলে। এরপর সান্তোসের বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হবে নেক্রোপোল একুমেনিকাতে। এখানেই খ্রিস্ট মতে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

যা জানা যাচ্ছে, পেলের শেষযাত্রা হতে পারে তাঁর পৈতৃক বাড়ির সামনে দিয়েই। ফুটবল সম্রাটের শতবর্ষীয়া মা ডোনা সেলেস্তে আরান্তেস রয়েছেন সেখানে। এদিকে পেলের শেষকৃত্যে শুধুমাত্র তাঁর পরিবারের সদস্যরাই থাকতে পারবেন বলে খবর। যদিও তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আসছেন। নেক্রোপোল একুমেনিকাতে ১৪ তলায় সবচেয়ে উঁচুতে সমাধিস্থ করা হবে পেলেকে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top