News Flash

Image

কাছাড়ের শাহবাজপুরে পুড়ে ছাই দুর্ঘটনাগ্রস্ত চার চাকার গাড়ি

শিলচর (অসম), ২ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুর শাহবাজপুরে সড়ক দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে একটি চার চাকার গাড়ি। বরাতজোরে রক্ষা পেয়েছেন গাড়ির চালক। চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খড়ের উপর পড়ে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।

আজ সোমবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে শাহবাজপুরে বাইপাস সড়কে। জানা গেছে, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পথ ধরে শাহবাজপুরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। এর পর পাশের খড়ের উপর পড়ে গেলে সঙ্গে সঙ্গে গাড়িতে অগ্নিসংযোগ ঘটে। ঘটনার খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ছুটে আসলেও ততক্ষণে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top