News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা প্রয়াত হীরাবা-র স্মরণে অনুষ্ঠান ভাদনগরের
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা প্রয়াত হীরাবা-র স্মরণে অনুষ্ঠান ভাদনগরের

আহমেদাবাদ, ১ জানুয়ারি (হি.স.): আজ রবিবার গুজরাতের ভাদনাগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবা-র স্মরণে একটি প্রার্থনানুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে এই স্মরণ অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর, শুক্রবার, ভোর ৩টে ৩০ মিনিট নাগাদ আমেদাবাদের ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবা মোদি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর ৷
শুক্রবারই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন প্রধানমন্ত্রী৷ খবর পাওয়া মাত্র তিনি দিল্লি থেকে গুজরাতে চলে যান৷ সকালে টুইট করে এই দুঃসংবাদ জানান ৷ তিনি লেখেন, “তাঁর (আমার মায়ের) ১০০তম জন্মদিনে তাঁর সঙ্গে যখন দেখা হল, তখন তিনি আমায় বলেছিলেন, ‘মাথার ব্যবহার করে কাজ করো, পবিত্রতার সঙ্গে বাঁচো ৷'”

Releated Posts

১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বর্ধিত ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিজ্ঞপ্তি জারি…

ByByNews Desk Aug 5, 2026

উত্তরাখণ্ডে নিষ্ক্রিয় ১৭ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইসিআই-এর, ২০২৭ বিধানসভা ভোটে প্রতীক নিয়ে লড়তে পারবে না

দেরাদুন, ৫ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিন ধরে কোনও নির্বাচনী কার্যকলাপে অংশ না নেওয়া এবং নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে ব্যর্থ…

ByByNews Desk Aug 5, 2026

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top