News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডি-লিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে আইনী পদক্ষেপের ডাক দিলেন কাটিগড়ার বিধায়ক খলিল
Image

ডি-লিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে আইনী পদক্ষেপের ডাক দিলেন কাটিগড়ার বিধায়ক খলিল

কাছাড় (অসম), ১ জানুয়ারি (হি.স.) : ডি-লিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে হঠাৎ করে কাছাড় জেলার কাঠিগড়া সমষ্ঠীকে যেভাবে একদিনের মধ্যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা মনগড়া এবং অনৈতিক বলে উল্লেখ করে আইনী পদক্ষেপের ডাক দিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ।

রবিবার কাঠিগড়ার চেতনা সামাজিক সংঘটনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে করে তিনি বলেন, বছরের শেষ দিনে হঠাৎ করে মনগড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দুপুরে মন্ত্রিসভার কেবিনেট বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া আর রাতেই সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা, তা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না ।

বিধায়ক বলেন, আন্তর্জাতিক সীমান্তে রয়েছে কাঠিগড়া বিধানসভা কেন্দ্র । যেকোন সিদ্ধান্ত নিতে হলে ভেবে চিন্তে নেওয়া দরকার । মানুষের কল্যাণে যেকোন সিদ্ধান্ত নিতে হলে সাধারণ মানুষের সঙ্গে আলোচনার প্রয়োজন হয় । কিন্তু এরকম কোন কিছু হয়নি ।

পূর্ব কাঠিগড়ায় বিস্তীর্ণ অঞ্চলকে হাইলাকান্দি জেলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে । অন্যদিকে দক্ষিণ কাঠিগড়ার একটি বড়ো অংশ করিমগঞ্জ জেলার সঙ্গে জুড়ে দিয়ে ছেলেখেলা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি । রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বিধায়ক বলেন, এনিয়ে নাগরিক সভা আহ্বান করে তীব্র বিরোধিতা করা হবে । প্রয়োজনে সীমান্তে মানুষের স্বার্থে আইনি পদক্ষেপ নেওয়া হবে ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top