News Flash

  • Home
  • প্রধান খবর
  • পথ দুর্ঘটনায় মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের, নিউটাউনে বিক্ষোভ পড়ুয়াদের
Image

পথ দুর্ঘটনায় মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের, নিউটাউনে বিক্ষোভ পড়ুয়াদের

কলকাতা, ১ জানুয়ারি (হি.স.): বছরের প্রথম দিনেই গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা নিউটাউনে। বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার। রবিবার বিকেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের বাইরে এই দুর্ঘটনা পর ঘটনাস্থলে প্রায় ১৫ মিনিট ধরে পড়েছিল ছাত্রের দেহ। ক্ষোভে ফেটে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে।

আলিয়া ইউনিভার্সিটির ছাত্র শাকিল আহম্মেদের। তিনি মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। নিউটাউনের আলিয়া ইউনিভার্সিটিতে ভূগোল নিয়ে পড়তেন তিনি। এদিন বিকেলে ক্যাম্পাসের গেট থেকে বেরতেই একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে শাকিল আহমেদকে। তাঁকে ধাক্কা মেরেই সেখান থেকে চম্পট দেয় ঘাতক গাড়িটি। এরপর প্রায় মিনিট ১৫ পর শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অবিলম্বে অভিযুক্ত চালককে গ্রেফতারির দাবিতে নিউটাউনের তেমাথার মোড়ে বিক্ষোভে বসেছেন তাঁরা।

ইতিমধ্যেই টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ ছাত্ররা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার পর কেন সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না? কোথায় ছিল পুলিশ? বেপরোয়া ভাবে গাড়ি চালানোর দায়ে বছরের প্রথম দিন এক মায়ের কোল খালি হয়ে গেল, এর দায় কে নেবে? এসব প্রশ্ন তুলেই বিক্ষোভে শামিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সন্ধে ৭টা নাগাদ তাঁরা দাবি করেন, আগামী দেড় ঘণ্টার মধ্যে অভিযুক্ত চালককে গ্রেফতার করতে হবে। নাহলে বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা।

Releated Posts

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026

সংসদ অচল করে দিচ্ছে বিরোধীরা, প্রশ্নফাঁস ইস্যুতে ‘বাছাই করা প্রতিবাদ’-এর অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): চলতি বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি।…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top