News Flash

  • Home
  • দিনের খবর
  • তপসিয়ায় ভিতপুজো হল তৃণমূলের নতুন ভবনের, প্রথম ইট গাঁথলেন অভিষেক
Image

তপসিয়ায় ভিতপুজো হল তৃণমূলের নতুন ভবনের, প্রথম ইট গাঁথলেন অভিষেক

কলকাতা, ১ জানুয়ারি (হি.স.): পয়লা জানুয়ারি, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দলের প্রতিষ্ঠাদিবসে তপসিয়ার নতুন তৃণমূল ভবনের ভিতপুজো হল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্ত্র পড়ে, নতুন ভবনের প্রথম ইট রাখলেন অভিষেক।

তপসিয়ায় যেখানে নতুন ভবন তৈরি হবে, সেখানেই ছিল তৃণমূলের পুরনো কার্যালয়। অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই ঠিক হয় পুরনো ভবন ভেঙে নতুন করে তৈরি করা হবে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরেই শুরু হয় ভাঙার কাজ। সেই কাজ শেষ হওয়ার পরেই ঠিক হয়, দলের প্রতিষ্ঠাদিবসেই নতুন ভবনের ভিতপুজো হবে।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন, তিনি পার্টি অফিসে আড়ম্বর চান না। নিশ্চয়ই যা যা দরকার, পরিকাঠামোগত সেই সব সুযোগসুবিধা রাখতে হবে। কিন্তু কোনওভাবেই তা যেন বৈভব না মনে হয়। অনেকের মতে, জেলার প্রান্তিক অঞ্চলের নেতা এসে যাতে পার্টি অফিসে ঢুকতে ইতস্তত না করেন সেসব ভেবেই দিদি এই কথা বলেছেন।

রবিবার থেকেই সেই নতুন ভবনের কাজ শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। এদিনের এই অনুষ্ঠানে অভিষেক ছাড়াও ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top