News Flash

  • Home
  • দেশ
  • ২০২৪-এ রাহুলই বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, দাবি কমলনাথের
Image

২০২৪-এ রাহুলই বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, দাবি কমলনাথের

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি. স.) : আগামী লোকসভা ভোটে রাহুল গান্ধীই হবেন বিরোধী দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এমন দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। তাঁর কথায়,’দেশজুড়ে ভারত জোড়ো যাত্রায় নেতৃত্ব দিয়েছেন রাহুল গান্ধী। তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না। দেশের সাধারণ মানুষের জন্য তাঁর রাজনীতি।’

এক সাক্ষাৎকারে কমলনাথ বলেন, ‘২০২৪ সালে লোকসভা ভোটে রাহুল গান্ধী শুধু বিরোধী শিবিরের মুখই নন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থীও। ইতিহাসে কেউ এত বড় পদযাত্রা করেননি। দেশের জন্য গান্ধীরা ছাড়া আর কোনও পরিবার এতটা আত্মত্যাগ করেননি। রাহুল গান্ধী ক্ষমতার জন্য রাজনীতি করেন না। সাধারণ মানুষের জন্য তাঁর রাজনীতি।

কমলনাথের এহেন দাবি ঘিরে উঠছে প্রশ্ন। বিরোধী শিবিরের নেতানেত্রীরা কি রাহুলের নেতৃত্ব মেনে নেবেন? এর আগে ২০১৪ ও ২০১৯ সালে রাহুলের নেতৃত্বেই লড়েছিল কংগ্রেস। দুটি নির্বাচনেই দলের ভরাডুবি হয়েছে। সেই সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক রেখচিত্রও নিম্নমুখী। উত্তরপ্রদেশ ও গুজরাতের মত রাজ্যে দল কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে। হাতে গোনা কয়েকটি রাজ্যে বেঁচে রয়েছে কংগ্রেসের সংগঠন।

বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটের সওয়াল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়েও সলতে পাকিয়ে এসেছেন। একুশের ভোটের পর সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকও করেছেন। দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন মমতা। তাঁর পক্ষে রাহুলের নেতৃত্ব মেনে নেওয়া সম্ভব নয়। রাহুলের নেতৃত্বে বিরোধী বৈঠকও এড়িয়ে গিয়েছে তৃণমূল। গুজরাটে কংগ্রেসের ভরাডুবির পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন, বিরোধী মুখ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ই। 

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top