News Flash

  • Home
  • দেশ
  • পেলের মৃত্যুতে হৃদয়ছোঁয়া বার্তা নেইমারের
Image

পেলের মৃত্যুতে হৃদয়ছোঁয়া বার্তা নেইমারের

সাও পাওলো, ৩০ ডিসেম্বর (হি.স.) : বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে । পেলের মৃত্যুতে হৃদয় ছোঁয়া বার্তায় ফুটবলের রাজার প্রতি শ্রদ্ধা জানিয়েন তার স্বদেশী ফুটবল তারকা নেইমার।

পেলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার পেলের ছবিসহ একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, পেলের আগে ১০ কেবলই একটি সংখ্যা ছিল—আমি এই বাক্যাংশটি আমার জীবনের কোনো এক সময়ে কোথাও পড়েছি। কিন্তু সুন্দর এই বাক্যটি অসম্পূর্ণ। আমি বলব—পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। ‘পেলে সব বদলে দিয়েছেন’ উল্লেখ করে নেইমার বলেন, তিনি ফুটবলকে শিল্পে, বিনোদনে পরিণত করেছিলেন; গরিব, কৃষ্ণাঙ্গ এবং বেশির ভাগ মানুষের কণ্ঠস্বর হয়েছেন: ব্রাজিলকে দিয়েছেন দৃশ্যমানতা । নেইমার আরও লেখেন, ফুটবল ও ব্রাজিলের মর্যাদা বাড়িয়েছেন (পেলে)। রাজাকে ধন্যবাদ! তিনি চলে গেছেন কিন্তু তার জাদু রয়ে গেছে। পেলে চিরদিনের জন্য!

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top