News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস সভাপতি যেই হোন না কেন, সোনিয়া ও রাহুলের হাতেই থাকবে কমান্ড : গৌরব ভাটিয়া
Image

কংগ্রেস সভাপতি যেই হোন না কেন, সোনিয়া ও রাহুলের হাতেই থাকবে কমান্ড : গৌরব ভাটিয়া

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস সভাপতি যেই হোক না কেন কমান্ড থাকবে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর হাতেই। এই মন্তব্য করলেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া।

তিনি বলেছেন, সত্য প্রকাশ্যে এসেছে, কংগ্রেস বংশপরম্পরাতেই বিশ্বাসী। কংগ্রেস সভাপতি যেই হোক না কেন, সলমন খুরশিদের মতে কমান্ড সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কাছেই থাকবে। আমরা কী মল্লিকার্জুন খাড়গেকে রিমোট কন্ট্রোল সভাপতি অথবা রাবার স্ট্যাম্পের সভাপতি বলব?
প্রসঙ্গত, মল্লিকার্জুন খাড়গের পরিবর্তে রাহুল গান্ধীকেই দলের নেতা হিসেবে মন্তব্য করেছেন সলমন খুরশিদ। নিজের এই মন্তব্যের প্রেক্ষিতে বিতর্কের সূত্রপাত হতেই সলমন খুরশিদ বলেছেন, আমাদের অনেক নেতা রয়েছে, কিন্তু প্রধান নেতা গান্ধী পরিবার থেকেই। খাড়গেজি আমাদের জাতীয় সভাপতি। কংগ্রেস দলের সংগঠনকে মজবুত করার বড় দায়িত্ব রয়েছে মল্লিকার্জুন খাড়গের হাতে।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top