News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুস্থ হচ্ছেন প্রধানমন্ত্রীর মা, শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন হীরাবেন
Image

সুস্থ হচ্ছেন প্রধানমন্ত্রীর মা, শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন হীরাবেন

আহমেদাবাদ, ২৯ ডিসেম্বর (হি.স.): ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে গুজরাট সরকার। গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর মা হীরাবেনকে বয়সজনিত অসুস্থতার কারণে ভর্তি করাতে হয়েছিল আহমেদাবাদের একটি হাসপাতালে। তবে মোদীর মা কেমন আছেন, কী কী সমস্যা তৈরি হয়েছে তাঁর সে ব্যাপারে বিশদ কোনও তথ্য জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার শুধু জানানো হয়েছিল, হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। অবশেষে হীরাবেনের স্বাস্থ্য সংক্রান্ত খবর দিল গুজরাট সরকার। বৃহস্পতিবার গুজরাত সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘প্রধানমন্ত্রীর মায়ের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তাঁকে দু’-তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হতে পারে।’’

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top