News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবাস যোজনায় দুর্নীতি, খড়িবাড়িতে বিজেপির বিক্ষোভ
Image

আবাস যোজনায় দুর্নীতি, খড়িবাড়িতে বিজেপির বিক্ষোভ

খড়িবাড়ি, ২৯ ডিসেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টনে দুর্নীতির অভিযোগ তুলে এবার দার্জিলিং জেলার খড়িবাড়ি বিক্ষোভ বিজেপি । বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের নাম বেছে বেছে আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেকারণে বৃহস্পতিবার খড়িবাড়ির বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তুলে এদিন দুপুরে বিজেপির খড়িবাড়ি-বুড়াগঞ্জ এবং রানিগঞ্জ-বিন্নাবাড়ি মণ্ডল কমিটির তরফে বিডিও অফিসে বিক্ষোভ দেখান হয়। তার আগে খড়িবাড়ি বাজারে একটি বিক্ষোভ মিছিলও করা হয়। বিজেপির অভিযোগ, আবাস যোজনা থেকে বেছে বেছে বিজেপি কর্মীদের নাম কাটা হয়েছে। বিভিন্ন এলাকায় সার্ভে না করেই তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে। গরিবদের বঞ্চিত করে অযোগ্যদের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। সেকারণে ফের সার্ভে করে প্রকৃত গরিবদের ঘর দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি।

বিজেপির দাবি, বিষয়টি এর আগে বিডিওকে জানানো হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। সেকারণেই এদিন বিক্ষোভ দেখান হয়েছে। অন্যদিকে, খড়িবাড়ির বিডিও নিরঞ্জন বর্মন বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top