News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্র থেকে মুম্বইকে আলাদা করার ষড়যন্ত্র: উদ্ধব ঠাকরে
Image

মহারাষ্ট্র থেকে মুম্বইকে আলাদা করার ষড়যন্ত্র: উদ্ধব ঠাকরে

মুম্বই, ২৯ ডিসেম্বর (হি.স.): মুম্বইকে মহারাষ্ট্র থেকে আলাদা করার ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সভাপতি উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার নাগপুরে সাংবাদিকদের তিনি বলেন, এই কারণে কর্ণাটকের শিক্ষামন্ত্রী মুম্বইকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি জানিয়েছেন। তবে মুম্বই ও মহারাষ্ট্রের জনগণ কোনো মূল্যে এই ষড়যন্ত্র সফল হতে দেবে না।

উদ্ধব ঠাকরে বলেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য নেতাদের অপ্রয়োজনীয় বিবৃতি মহারাষ্ট্র এবং কর্ণাটকের পরিবেশকে খারাপ করেছে। কর্ণাটকের পক্ষ থেকে মহারাষ্ট্র বিরোধী বক্তব্য অব্যাহত রয়েছে। উদ্ধব ঠাকরে আরও বলেন, মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেন্দ্রে একটি মাত্র দল ক্ষমতায় রয়েছে। তা সত্ত্বেও এর সমাধান হচ্ছে না এবং মুম্বইকে মহারাষ্ট্র থেকে আলাদা করার ষড়যন্ত্র করা হচ্ছে।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top