News Flash

Image

আঠারমুড়ায় জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ ডিসেম্বর৷৷ আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার ফলে ক্ষতিগ্রস্ত মানুষ জনেরা৷আর এই ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে  অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে মুঙ্গিয়াকামী থানাধীন আঠারো মুড়া পাহাড়ের ৪১ মাইল ক্ষতিগ্রস্ত জনজাতি গিরিবাসিরা৷  
উল্লেখ্য, ৮নং অসম আগরতলা জাতীয় সড়ক প্রসস্ত করার সময় মুঙ্গিয়াকামী থানাধীন ১৮ মুড়া পাহাড়ের বিভিন্ন এলাকার রাস্তার পাশে থাকা বিভিন্ন উপজাতি মানুষজন দের ঘরবাড়ি সহ বিভিন্ন বাগান ও জুম খেতের টিলা জমি কেটে দেওয়া হয়েছিল৷ তার মধ্যে ক্ষতিগ্রস্ত অনেক উপজাতি পরিবার সহ জুম চাষিরা ক্ষতিপূরণ পেয়ে থাকলেও বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার গুলি ক্ষতিপূরণ হয়নি৷ তার মধ্যে ৪১ মাইল এলাকায় বসবাসকারী একাংশ মানুষ জনদের বাগান সহ বিভিন্ন ফসলের ক্ষেত জাতীয় সড়কের পাশে থাকার ফলে সেগুলি সড়ক সংস্কারের সময় মাটি কাটার ফলে নষ্ট হয়ে যায়৷
আর ওই ক্ষতিগ্রস্ত মানুষ জনেরা ক্ষতিপূরণের দাবিতে ২৯ শে ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ তেলিয়ামুড়া মহকুমা প্রসাশনের আধিকারিকেরা৷
এই পথ অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে প্রচুর সংখ্যক ছোট বড় যানবাহন৷ এতে করে দুভর্োগ পোহাতে হয় যানচালকদের ও৷  এদিকে দীর্ঘ প্রায় নয় দশ এগার ৪ ঘন্টা সাড়ে চার ঘণ্টা পর প্রশাসনিকভাবে আশ্বাস পেলে পথ অবরোধকারীরা পথ অবরোধ মুক্ত করে৷ প্রশাসনিকভাবে সাত দিনের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবার গুলির কে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ পরে যান চলাচল স্বাভাবিক হয়৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top