News Flash

  • Home
  • দেশ
  • আবাস বিক্ষোভ : কুঞ্জনগরে পথ অবরোধ দেড় শতাধিক বাসিন্দার
Image

আবাস বিক্ষোভ : কুঞ্জনগরে পথ অবরোধ দেড় শতাধিক বাসিন্দার

ফালাকাটা, ২৮ ডিসেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে অসন্তোষ চলছেই। বুধবার সকাল ৯টা থেকে আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগরে পথ অবরোধ করেন দেড় শতাধিক বাসিন্দা। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন এলাকার মহিলারা। বাঁশের ব্যারিকেড করে ফালাকাটা-কুঞ্জনগর রাস্তা আটকে দেওয়া হয়।

স্থানীয় মহিলাদের অভিযোগ, প্রথমে আবাস যোজনার তালিকায় তাঁদের নাম ছিল। কিন্তু এখন তাঁদের মতো প্রকৃত দরিদ্রদের নাম বাদ দেওয়া হয়েছে। এজন্য আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সমীক্ষা নিয়ে বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। স্থানীয়দের দাবি, সঠিকভাবে সমীক্ষা করা হয়নি। তাই ভাঙাচোরা বাড়ির মালিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। আর পাকা বাড়ি রয়েছে এমনদের নাম তালিকায় রয়েছে। সকাল ৯টা থেকে অবরোধের জেরে বহু যানবাহন আটকে পড়ে। পরে খবর পেয়ে দুপুর একটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ। শেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে পাকাবাড়ির মালিকদের নাম তালিকা থেকে বাদ না পড়লে আগামীতে বৃহত্তর আন্দোলন করবেন বলে মহিলারা জানিয়েছেন।

Releated Posts

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

গাজিয়াবাদের ইন্দিরাপুরমে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৮টি ফ্ল্যাট

গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এর ইন্দিরাপুরম এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৮টি…

ByByNews Desk Apr 29, 2026

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।…

ByByNews Desk Apr 29, 2026
Auto Draft

Auto Draft

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top