News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী জগন রেড্ডি, রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা
Image

মোদীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী জগন রেড্ডি, রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্যের বেশ কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করেন। এদিন লোক কল্যাণ মার্গে মোদীর বাসভবনে অনুষ্ঠিত প্রায় ৫০ মিনিটের বৈঠকে রেড্ডি রাজ্য পোলাভারম প্রকল্পের খরচ হওয়া টাকা পরিশোধের আবেদন জানান।

তিনি বলেন, সরকার সংকটের সম্মুখীন হচ্ছে এবং প্রকল্পের তাড়াতাড়ি সমাপ্তির জন্য একটি অ্যাডহক ভিত্তিতে ১০ হাজার কোটি টাকা তহবিল সরবরাহ করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পোলাভারম প্রকল্পের সংশোধিত ব্যয় প্রাক্কলের প্রাথমিক অনুমোদনও চেয়েছিলেন, যার মূল্য ৫৫,৫৪৮.৮৭ কোটি টাকা। এর পাশাপাশি, সূত্র মতে, তিনি অন্ধ্র প্রদেশ পুনর্গঠন আইন সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে দক্ষিণ রাজ্যে আরও সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার দাবি করেছেন।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top