News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাগর থেকে পাহাড়, ভারত জোড়ো যাত্রার সূচনা করলেন অধীর রঞ্জন চৌধুরী
Image

সাগর থেকে পাহাড়, ভারত জোড়ো যাত্রার সূচনা করলেন অধীর রঞ্জন চৌধুরী

গঙ্গাসাগর, ২৮ ডিসেম্বর (হি.স.): “ভারত জোড়ো যাত্রা””-র অংশ হিসেবে পশ্চিমবঙ্গেও বুধবার থেকে শুরু হচ্ছে সাগর থেকে কার্শিয়াং পদযাত্রা। বুধবার সকালে সাগরের কপিলমুনি মন্দির চত্বর থেকে এই পদযাত্রার সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান-সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে ও এ রাজ্যে একাধিক দুর্নীতির বিরুদ্ধে এই পদযাত্রা বলে জানিয়েছেন কংগ্রেস নেতারা। যাত্রাপথে তুলে ধরা হয়েছে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে। প্রথমে সাগরের সমুদ্র সৈকত থেকে কলসে করে জল সংগ্রহ করে কংগ্রেসের নেতা-কর্মীরা। এরপরে গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই পথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। এদিনের পদযাত্রা গঙ্গাসাগর বাসস্ট্যান্ড থেকে কচুবেরিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছয়।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top