News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রচণ্ড শিলাবৃষ্টির দরুন মরান ও টিংখাঙে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Image

প্রচণ্ড শিলাবৃষ্টির দরুন মরান ও টিংখাঙে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : প্রচণ্ড শিলাবৃষ্টির কবলে পড়ে মরান এবং টিংখাং রাজস্ব সার্কলের অন্তর্গত যে সব এলাকার বাড়িঘর ক্ষতিগ্ৰস্ত হয়েছে, সে সব ভুক্তভোগী পরিবারবর্গকে সরকারের তরফ থেকে সম্ভবপর যাবতীয় সহায়তা প্রদান করা হবে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যমে শিলাবৃষ্টির একটি ভিডিও আপলোড করে এই আশ্বাস দিয়ে মুখ্যমন্রীষ্ জানান, ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পর্যালোচনা শুরু করেছে সংশ্লিষ্ট এলাকার প্রশাসন৷

উজান অসমের ডিব্রুগড় জেলার মরান এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ মঙ্গলবার ভোর এবং সোমবার সন্ধ্যা ৬:০০টায় প্রবল শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির পর তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে জবুথবু সংশ্লিষ্ট অঞ্চলের নাগরিককুল।

শীতকালীন মরশুমে অসমে এই প্রথম শিলাবৃষ্টি হয়েছে। মরানে প্রবল শিলাবৃষ্টির পর বেশিরভাগ অংশের সুবজ বিস্তৃতি বরফের চাদরে ঢেকে যায়। জাতীয় সড়কে বরফ জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। এছাড়া বহু একর চাষের জমির পাশাপাশি রাস্তা ও বাড়ি চত্বর সাদা কার্পেটে পরিণত হয়েছে। রাস্তায় বরফের পুরু স্তর যানবাহনের গতি ধীর করে দিয়েছে। তবে অসংখ্য মানুষ সাদা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে রাস্তায় ভিড় করেন।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top