News Flash

  • Home
  • দেশ
  • যে কোনও ধরনের জরুরি অবস্থার জন্য প্রস্তুত দিল্লি সরকার : মনীশ সিসোদিয়া
Image

যে কোনও ধরনের জরুরি অবস্থার জন্য প্রস্তুত দিল্লি সরকার : মনীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): যে কোনও ধরনের জরুরি অবস্থার জন্য প্রস্তুত দিল্লি সরকার। দিল্লিবাসীকে আশ্বস্ত করে বললেন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। কোভিড মোকাবিলায় মক ড্রিল পর্যবেক্ষণের পর মঙ্গলবার মনীশ সিসোদিয়া বলেছেন, কোনও কিছুরই অভাব নেই। মঙ্গলবার দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে কোভিডের প্রস্তুতি খতিয়ে দেখেন মনীশ সিসোদিয়া।

উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, যিনি স্বাস্থ্য পোর্টফোলির দায়িত্বে রয়েছেন, এদিন দুপুরের দিকে দিল্লি সরকার পরিচালিত লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে যান। চাক্ষুষ করেন কোভিড মোকাবিলায় মহড়া। তিনি বলেছেন, “দিল্লি সরকার যে কোনও ধরনের জরুরি অবস্থার জন্য প্রস্তুত। এলএনজেপি-তে ২,০০০ শয্যা রয়েছে এবং তার মধ্যে ৪৫০টি কোভিড-১৯-এর জন্য। যদি প্রয়োজন হয়, আমরা ২,০০০ শয্যা সমস্ত কোভিড-১৯-এর জন্য উৎসর্গ করতে পারি… এছাড়াও কাছাকাছি ব্যাঙ্কোয়েট হলগুলি ব্যবহার করে এই সংখ্যা বাড়ানো যেতে পারে এবং কোভিডের জন্য অতিরিক্ত ৫০০ শয্যা যুক্ত করা যেতে পারে যাতে কোনও ঘাটতি না হয়।”

Releated Posts

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top