News Flash

  • Home
  • বিদেশ
  • ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন তুলে দিচ্ছে চিন
Image

ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন তুলে দিচ্ছে চিন

বেজিং, ২৭ ডিসেম্বর (হি.স.) : চিনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । এই অবস্থায় বিদেশফেরত বা ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম তুলে দিল চিন । দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী ৮ জানুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে।

২০২০ সালের পর থেকে এ পর্যন্ত দেশটিতে বাইরের কেউ প্রবেশ করলে তাকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনের মধ্যে দিয়ে যেতে হয়। কোয়ারেন্টিনের সময়সীমা সম্প্রতি সর্বোচ্চ তিন সপ্তাহ থেকে কমিয়ে পাঁচ দিনে আনা হয়েছে।

সোমবার চিনের ন্যাশনাল হেলথ কমিশন ঘোষণা দিয়েছে, ৮ জানুয়ারি থেকে করোনা দেশটিতে বি গ্রেডের সংক্রমণযোগ্য রোগ হিসেবে বিবেচিত হবে।

চিনে করোনা দেখা দেওয়ার পর থেকে শূন্য কোভিডবিধি অনুসরণ করে আসছিল। তবে সাম্প্রতিক বিক্ষোভে দেশটি এই বিধি কিছুটা শিথিল করে। কোভিডবিধি শিথিল করার পর থেকে চিনে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে গেছে। হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বেড়েছে।

Releated Posts

আওয়ামী লীগের দাবি: দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও রাজনৈতিক বন্দিদের মুক্তি

ঢাকা, ১৬ জুন (আইএএনএস) : বাংলাদেশের আওয়ামী লীগ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়ে সকল “রাজনৈতিক…

ByBySandeep Biswas Jun 16, 2026

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১৫ জুন: ভারত ও নরওয়ে সোমবার পরিবর্তিত বৈশ্বিক অগ্রাধিকার এবং দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top