News Flash

  • Home
  • প্রধান খবর
  • অন্ধ্রপ্রদেশে ওষুধের ল্যাবে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু চার কর্মীর, গুরুতর জখম একজন
Image

অন্ধ্রপ্রদেশে ওষুধের ল্যাবে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু চার কর্মীর, গুরুতর জখম একজন

বিজওয়াড়া, ২৭ ডিসেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশে ওষুধের ল্যাবে আগুন লেগে মৃত্যু হল সেখানে কর্মরত ৪ জন কর্মীর। গুরুতর জখম হয়েছেন আরও এক কর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের অনকাপল্লী এলাকার একটি ওষুধের ল্যাবে এই অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ জানিয়েছে, পরবদা লরাস ফার্মা ল্যাবস লিমিটেড কোম্পানির ওষুধের ল্যাবে সোমবার রাতে সংস্কারের কাজ চলছিল। সেই সময় হঠাৎ আগুন লেগে যায়। ঝলসে মৃত্যু হয় কর্মরত ৪ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জখম কর্মীকে দ্রুত পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

ইতিমধ্যে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের শিল্পমন্ত্রী অমরনাথ এই অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ করেছেন। তিনি মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকেও বিষয়টি জানিয়েছেন। সরকারের তরফে জখম কর্মীর চিকিৎসায় সবরকম সাহায্য করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। কী ভাবে সংস্কারের কাজ চলাকালীন ওষুধের ল্যাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। সমস্ত দিকগুলি খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top