News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাঁচদিনের সফরে হায়দরাবাদে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image

পাঁচদিনের সফরে হায়দরাবাদে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

হায়দরাবাদ, ২৬ ডিসেম্বর (হি.স.): পাঁচদিনের সফরে সোমবার তেলেঙ্গানার বোলারুম শহরের রাষ্ট্রপতি নিলয়মে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । এর আগে নয়াদিল্লি থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে তেলেঙ্গানা পৌঁছন।

এদিন রাষ্ট্রপতিকে শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআইএ) তেলেঙ্গানার গভর্নর ডঃ তামিলিসাই সুন্দররাজন এবং মন্ত্রী সত্যবতী রাঠোর ছাড়াও অন্যান্য আধিকারিকরা স্বাগত জানান। এরপর তিনি সুন্দররাজন এবং কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে নিয়ে শ্রীশৈলমের উদ্দেশ্যে রওনা হন। তিনি অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে ভগবান মল্লিকার্জুন স্বামী এবং দেবী ব্রহ্মহাম্বিকাকে প্রণাম জানাবেন।
এদিকে মন্দিরে বিশেষ পূজাও করবেন তিনি। রাষ্ট্রপতি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রসাদ প্রকল্পের অধীনে শ্রীশৈলম মন্দিরের উন্নয়ন সম্পর্কিত প্রকল্পগুলির উদ্বোধন করবেন। তিনি আজ বিকাল সোয়া ৪ টায় হায়দরাবাদের কাছে হাকিমপেট এয়ার ফোর্স স্টেশনে পৌঁছানোর আগে শ্রীশৈলমের কেন্দ্রও পরিদর্শন করবেন এবং বিকাল ৫.২০ টায় সেকেন্দ্রাবাদের বোলারামের যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

শ্রীশৈলম মন্দির এবং এর আশেপাশের এলাকাগুলিকে নিরাপত্তার আওতায় রাখা হয়েছে। রাষ্ট্রপতির সফরের সময় নিরাপত্তার জন্য অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে প্রায় ১৮০০ পুলিশ কর্মীকে শ্রীশৈলমে মোতায়েন করা হয়েছে। শ্রীশৈলম থেকে হায়দরাবাদ পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মু ২৬ ডিসেম্বর সন্ধ্যায় সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি মঙ্গলবার এখানে সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমিতে ভারতীয় পুলিশ পরিষেবার ৭৪ তম নিয়মিত নিয়োগ ব্যাচের অফিসার প্রশিক্ষণার্থীদের এবং ভুটান, নেপাল, মলদ্বীপ এবং মরিশাসের বিদেশী অফিসারদের সাথে মতবিনিময় করবেন।

Releated Posts

সারা দেশে কার্যকর ভিবি-জি রাম জি আইন : গ্রামীণ শ্রমিকদের মজুরি ১০ শতাংশের বেশি বৃদ্ধি, মিলবে ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থান

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস) : গ্রামীণ জীবিকা শক্তিশালী করা, উচ্চতর মজুরি নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে…

ByBySandeep Biswas Jul 1, 2026

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন: ১৯ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পূর্ণ

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসার সময় বিজেপি কর্মী অভিজিৎ…

ByByNews Desk Jul 1, 2026

জম্মু-কাশ্মীর মধ্য ও দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হতে পারে: মেহবুবা মুফতি

শ্রীনগর, ১ জুলাই (আইএএনএস): বিশ্বের পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জম্মু-কাশ্মীরকে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার…

ByByNews Desk Jul 1, 2026

‘বিজেপির কাছে দেশ নয়, অনুদানই আগে’, রামমন্দিরে দান চুরির অভিযোগ ঘিরে কেন্দ্র ও বিজেপিকে নিশানা অখিলেশের

লখনউ, ১ জুলাই (আইএএনএস): রামমন্দিরে ভক্তদের দানের অর্থ চুরির অভিযোগকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top