News Flash

  • Home
  • প্রধান খবর
  • দৈনিক সংক্ৰমণ ফের ২০০-র নীচে; কেরলে মৃত্যু আরও দু’জনের, ভারতে সক্রিয় রোগী ৩,৪২৮
Image

দৈনিক সংক্ৰমণ ফের ২০০-র নীচে; কেরলে মৃত্যু আরও দু’জনের, ভারতে সক্রিয় রোগী ৩,৪২৮

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের ২০০-র নীচে নেমে এসেছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে মাত্র দু’জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় কেরলে দু’জনের মৃত্যুর পর সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনায় মৃত্যু হয়েছে ৫,৩০,৬৯৫ জনের।

দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪২৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। এখনও পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৪৬,৭৭,৩০২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৪৩,১৭৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ।

এদিকে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২৯ হাজার ৮১৮ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২২০.০৫-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,০৫,৪৬,০৬৭। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৫ ডিসেম্বর সারা দিনে ভারতে ৩৫,১৭৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। পরীক্ষিত ৩৫,১৭৩ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৬ জন।

Releated Posts

সারা দেশে কার্যকর ভিবি-জি রাম জি আইন : গ্রামীণ শ্রমিকদের মজুরি ১০ শতাংশের বেশি বৃদ্ধি, মিলবে ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থান

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস) : গ্রামীণ জীবিকা শক্তিশালী করা, উচ্চতর মজুরি নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে…

ByBySandeep Biswas Jul 1, 2026

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন: ১৯ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পূর্ণ

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসার সময় বিজেপি কর্মী অভিজিৎ…

ByByNews Desk Jul 1, 2026

জম্মু-কাশ্মীর মধ্য ও দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হতে পারে: মেহবুবা মুফতি

শ্রীনগর, ১ জুলাই (আইএএনএস): বিশ্বের পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জম্মু-কাশ্মীরকে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার…

ByByNews Desk Jul 1, 2026

‘বিজেপির কাছে দেশ নয়, অনুদানই আগে’, রামমন্দিরে দান চুরির অভিযোগ ঘিরে কেন্দ্র ও বিজেপিকে নিশানা অখিলেশের

লখনউ, ১ জুলাই (আইএএনএস): রামমন্দিরে ভক্তদের দানের অর্থ চুরির অভিযোগকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top